বর্ষাকালে নিন পায়ের যত্ন

অনলাইন ডেস্ক:

বর্ষা মৌসুম মানেই যখন তখন বৃষ্টি। তাই কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য বর্ষাকালে বাইরে চলাফেরা একদমই স্বস্তিদায়ক নয়। কারন এসময় বাহিরে গেলে শরীরকে ছাতা দিয়ে রক্ষা করতে পারলেও পায়ের তেমন সুরক্ষা করা যায় না। এ কারণে বর্ষাকালে পায়ের সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি চাইলেই কিছু কার্যকরী উপায়ে বর্ষার মৌসুমে আপনার পা সুরক্ষিত রাখতে পারেন। চলুন জেনে নেয়া যাক বৃষ্টির দিনে পা সুরক্ষিত রাখার প্রয়োজনীয় কিছু উপায়-

১. পা শুকনো রাখুন
বাইরে থেকে ঘরে ফিরেই ভেজা জুতা ও মোজা খুলে ফেলুন এবং বিশেষ করে আঙুলের ফাঁকের জায়গা ভালোভাবে মুছে পা শুকিয়ে নিন।

২. সঠিক জুতা নির্বাচন করুন
ওয়াটারপ্রæফ স্যান্ডেল-জুতা ব্যবহার করুন, এতে সারাদিন ভেজা পায়ে থাকতে হবেনা। এছাড়া এমন স্যান্ডেল পরুন যাতে পায়ে বাতাস ঢ়ুকতে পারে এবং শুকনো রাখে।

৩. অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন
পায়ে ও জুতার ভিতরে অ্যান্টিফাঙ্গাল পাউডার ছিটিয়ে দিন, যা আর্দ্রতা এবং ফাঙ্গাস প্রতিরোধে সহায়তা করে।

৪. নিয়মিত পা পরিষ্কার রাখুন
বৃষ্টিতে ভেজার পর হালকা গরম পানি ও সাবান দিয়ে পা ধুয়ে নিন এবং ভালোভাবে মুছে ফেলুন।

৫. অন্যকারো জুতা ব্যবহার করবেন না
অন্য কারও জুতা বা মোজা পরবেন না, এতে ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে। সবসময় নিজের জুতা-মোজা ব্যবহার করুন।

৬. সতর্কভাবে পা ময়েশ্চারাইজ করুন
পায়ে লোশন লাগানো ভালো, তবে আঙুলের ফাঁকে লাগাবেন না। এতে লোশন আঙুলের ফাঁকে আটকে থাকে যা থেকে ফাঙ্গাল সংক্রমণ হতে পারে।