ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে ইউএনও’র গাড়িবহরে হামলা

প্রকাশিত: 16 July 2025, 1:01 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা ছিল।”

তিনি আরও বলেন, “সেই কর্মসূচি ভণ্ডুল করতে গান্ধিয়াশুর এলাকায় আমার গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে। এতে আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন।”

এর আগে, একই কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের উলপুর-দুর্গাপুর সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা—যারা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত হিসেবে বিবেচিত হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

গোটা ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন