অনলাইন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন। কিছু ছবি ঘিরে শুরু হওয়া এই আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সামিরা খান মাহি অল্প সময়েই নাট্যজগতে নিজের জায়গা করে নিয়েছেন। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সম্প্রতি তার কিছু ছবি ঘিরে নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। মন্তব্যের ঘরে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেন।
এবার এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মাহি। তিনি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’
তিনি আরও জানান, ছবিগুলো ছিল শুধুই তার ‘অফিস লুক’-এর অংশ এবং সেটিকে ভিন্ন দৃষ্টিতে না দেখার আহ্বান জানান।
উল্লেখ্য, সামিরা খান মাহি ২০১৪ সালে একটি রিয়ালিটি শো’র মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল ‘তরুণ তুর্কী’। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি।











