ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 8 September 2025, 9:53 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবক রাকিবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসিমহম্মদ আব্দুল বারিক। আসামি রাকিব শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গত রোববার ওই যুবককে একমাত্র আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ওই নারী। ঘটনার পর থেকে আসামিকে ধরতে একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ।

পরে খবর পেয়ে ওই দিন বিকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি মাঠ থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ভুক্তভোগী ওই নারী বাড়িতে একাই বসবাস করেন। এ সুযোগে গত রোববার ভোর ৪টার দিকে আসামি কৌশলে নারীর বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ডাকচিৎকার শুরু করলে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় রাকিব।

মন্তব্য করুন