ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি

প্রকাশিত: 21 September 2025, 1:51 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলাম এ নির্দেশ দেন।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর এ দম্পতির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত আজ আবেদন মঞ্জুর করেন।

এদিকে একই দিন চট্টগ্রাম থেকে জাবেদের বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। অভিযোগ রয়েছে, জাবেদ ও তার পরিবারের সদস্যরা নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইউসিবিএল থেকে নেওয়া কোটি টাকার ঋণ পাচার করেন। এ ঘটনায় গত ২৪ জুলাই দুদক মামলা করে ৩১ জনকে আসামি করে।

মন্তব্য করুন