ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মৃত্যুর পর স্বর্গে যেতে চাই, নরকে নয়: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: 9 November 2026, 2:03 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবন, মৃত্যু ও পরকাল নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে নিজেকে ধার্মিক হিসেবে দাবি করার পাশাপাশি মৃত্যুর পর স্বর্গে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথ্যাট মার্কিন প্রেসিডেন্টকে জীবন, মৃত্যু এবং পরকাল নিয়ে নানা প্রশ্ন করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর একাধিকবার হত্যাচেষ্টার শিকার হওয়া ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার কী মনে হয়, মৃত্যুর পর মানুষের কী ঘটে?’

কিছুক্ষণ চুপ থাকার পর ট্রাম্প উত্তর দিয়ে বলেন, ‘আমি আশা করি মানুষ আমাকে মনে রাখবে (মিস করবে)’ এরপর তিনি যোগ করেন, ‘আমি একজন ধার্মিক মানুষ, তাই নিয়ম অনুযায়ী আমার তো স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি, কারণ আমি নরকে যেতে চাই না।’

সাক্ষাৎকার নেওয়ার সময় সাংবাদিক একটি কঠিন শর্ত দিয়ে বলেন, ‘ধরুন আপনি পরকালে গেলেন এবং জান্নাতে প্রবেশ করার শর্ত হলো—জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক শত্রু, যাদের আপনি এতদিন ঘৃণা করেছেন, তাদের ক্ষমা করতে হবে এবং ভালোবাসতে হবে। আপনি কি তা পারবেন?’

এই কথার জবাবে ট্রাম্প একবিন্দু রাখঢাক না করে সোজাসাপ্টা ভাষায় বলে দেন, ‘এর উত্তর হলো না। আমি একদম সত্যি কথা বলছি, আমি পারব না।’

তিনি আরও যোগ করেন, ‘আমি হয়তো তাদের ক্ষমা করতে পারব না, কারণ আমি আমার কিছু শত্রুকে সত্যি সত্যিই ঘৃণা করি এবং আজীবন করব।’

মন্তব্য করুন