ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা

প্রকাশিত: 13 October 2025, 5:12 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 এর ধারা ৩(বি) অনুসারে এই ঘোষণা দেয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে ভবনটি কোন উদ্দেশ্যে সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি।

মন্তব্য করুন