ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাংলাদেশে বসে পর্নোচিত্র নির্মাণ ও প্রচার: বান্দরবানে আলোচিত দম্পতি গ্রেফতার

প্রকাশিত: 20 October 2025, 1:21 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আলোচিত এক পর্নো-তারকা দম্পতিকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, এই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত অশ্লীল কনটেন্ট আপলোড করতেন এবং তাদের পরিচালিত ওয়েবসাইটটি ইতোমধ্যে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পর্নোগ্রাফি প্ল্যাটফর্মের তালিকায় উঠে এসেছে। সিআইডির একটি বিশেষ টিম বান্দরবানের একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেফতার করে।

সূত্র জানায়, ওই দম্পতি বাংলাদেশেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোডের কাজ পরিচালনা করতেন এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। অভিযোগ রয়েছে, তারা শুধু নিজেরাই এই অপরাধে যুক্ত ছিলেন না, বরং আরও অনেকে যেন এতে যুক্ত হয় সেই উদ্দেশ্যে উৎসাহিতও করছিলেন।

এভাবে দেশে বসেই গড়ে তুলছিলেন একটি সক্রিয় পর্নোগ্রাফি নেটওয়ার্ক।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, এমন কার্যকলাপ ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত।

সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে এই দম্পতির কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

মন্তব্য করুন