অনলাইন ডেস্ক:
ভারতীয় বাংলা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন। ২০২৪ সালের অক্টোবরে প্রেমের খবর প্রকাশের পর থেকে তিনি এবং পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তী বেশ প্রকাশ্যেই সম্পর্ক উপভোগ করছেন। পাহাড়-জঙ্গল ঘুরে বেড়ানো থেকে পোষ্যদের সঙ্গে সময় কাটানো—সব মুহূর্তই দুজনে একসঙ্গে ভাগাভাগি করছেন।
মধুমিতা জানিয়েছেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে তারা সাতপাকে বাঁধা পড়বেন। ভারতের বিনোদনমাধ্যমের তথ্য অনুযায়ী, সব ঠিক থাকলে ২৩ জানুয়ারি হবে বিয়ের আসর, যা বারুইপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হবে। রিসেপশন অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে। বিশেষ অতিথি হিসেবে বিনোদন জগতের অনেককেই উপস্থিত থাকার আশা করা হচ্ছে।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা মধুমিতা পরবর্তীতে ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’ এবং ‘কুলের আচার’ সহ একাধিক সিনেমায় কাজ করেছেন।
এর আগে অল্প বয়সে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পায়রা বাঁধেছিলেন মধুমিতা। তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। একই বছর মধুমিতা দেবমাল্যর সঙ্গে আলাপ করেন এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়।











