অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর এক আয়োজনে ইলন মাস্কের একটি অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ব্যাপক সমালোচনা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সোমবার ওয়াশিংটনে আয়োজিত ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মঞ্চে ওঠেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সে সময় তিনি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং এক পর্যায়ে একটি বিশেষ অঙ্গভঙ্গি করেন। মাস্ক তার ডান হাত বুকের বাম পাশে রেখে পরে সেটি ওপরে ছুড়ে দেন। তিনি পরপর দুইবার এই ভঙ্গি করেন।
অনেক দর্শক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই অঙ্গভঙ্গি ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ স্যালুট হিসেবে চিহ্নিত করেছেন, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।











