জেলা প্রতিনিধি :
চট্টগ্রামে এক সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনা স্থলটি ছিল লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রোড মোড়, যেখানে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।











