অনলাইন ডেস্ক:
রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্যকারী ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অংশ বলে সন্দেহজনক একটি তেলবাহী ট্যাঙ্কারের ক্যাপ্টেনকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার দেশটির এক প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের পাবলিক প্রসিকিউটর স্টেফান কেলেনবার্গার বলেন, ‘ জটিল ও সময় সাপেক্ষ বিচারিক তদন্ত অব্যাহত রাখার সুযোগ করে দিতে’ প্রায় একদিন আটক রাখার পর বুধবার গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভুয়া পতাকা ব্যবহার করার সন্দেহে ফরাসি নৌবাহিনী গত রোববার ‘টাগর’ নামের যে ট্যাঙ্কারটি আটক করেছিল, সেটি ব্রিটানির দোয়ারনেনে উপসাগরেই অবস্থান করবে।











