অনলাইন ডেস্ক:
ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টে বুধবার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিল। বাতা সংস্থা সিএনএন জানিয়েছে, দুর্ঘটনার পর পোটোম্যাক নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) নিশ্চিত করেছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কানসাসের উইচিটা থেকে আসা একটি আঞ্চলিক বিমান এবং একটি ব্ল্যাকহক সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। বিমানটি রানওয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ব্ল্যাকহক হেলিকপ্টারে ৩ সেনা সদস্য ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকান এয়ারলাইন্স এক পোস্টে জানিয়েছে, তাদের একটি ফ্লাইট এই দুর্ঘটনায় শিকার হয়েছে, এবং এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি পর্যবেক্ষণ ক্যামেরায় দেখা যায়, বিমানের সঙ্গে সংঘর্ষের পর দুটি অগ্নিকুণ্ড সৃষ্টি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
১৯৮২ সালের ১৩ জানুয়ারি এয়ার ফ্লোরিডার পোটোম্যাক দুর্ঘটনার স্মৃতি পুনরুত্থিত হয়, যেখানে খারাপ আবহাওয়ার কারণে ৭৮ জন প্রাণ হারিয়েছিলেন।











