জেলা প্রতিনিধি:
যেনীলফামারী থেকে ছেড়ে যাওয়া একটি চলন্ত নৈশকোচে এক নারী পোশাক শ্রমিককে মারধর, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনায় ‘আদিবা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস আটক করেছে স্থানীয় জনতা।
গত শুক্রবার রাতে জেলার জলঢাকা-কিশোরগঞ্জ সীমান্তবর্তী নওদার বাজার এলাকায় বাসটি আটকে রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসী।
ভূক্তভোগী নারী জানায়, গত ২১ আগস্ট জলঢাকা থেকে ওই নারী আদিবা পরিবহনের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকার প্রবেশমুখ গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বাসটি ফাঁকা হয়ে গেলে চালকের সহকারী লালচান ও সুপারভাইজার শফিকুল ইসলাম ও তার সহকারী শরিফুল তাকে একা পেয়ে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে। একই সাথে তার বেতনের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার রাতে বাসটি নীলফামারীর নওদার বাজার এলাকায় ফিরে এলে বিষয়টি জানাজানি হয় এবং স্থানীয় জনতা বাসটি ঘেরাও করে আটকে রাখে।
এই ঘটনায় আদিবা পরিবহন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে চলন্ত বাসে নারী নির্যাতনের এই ঘটনায় পুরো জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং বাসটি উদ্ধার করেছে। চালক, হেলপার ও সুপারভাইজার পলাতক রয়েছে।











