অনলাইন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী সাম্প্রতিক এক অনুষ্ঠানে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে জোরালো বার্তা দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসাই পারে সমাজের সব দূরত্ব ঘুচিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে। ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে তার এই আহ্বান বেশ প্রশংসিত হয়েছে।











