অনলাইন ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটল। ঘটনার পরপরই সৌদি আরবের ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’ দেশজুড়ে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
স্থানীয় সময় আজ সকালে রিয়াদের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা। তবে এই বিস্ফোরণের উৎস বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সামরিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। এর আগে একাধিকবার সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে হুতিরা। বর্তমান পরিস্থিতিতে রিয়াদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।











