নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।
তার সঙ্গে সাংবাদিক রাজিব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আখতার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নেওয়া হয়েছে।
তবে তাকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।











