যুক্তরাষ্ট্রে মাঝআকাশে প্যারাস্যুট জড়িয়ে মর্মান্তিক মৃত্যু দুই স্কাইডাইভারের
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবতরণের সময় মাঝআকাশে ভয়াবহ সংঘর্ষের পর দুই স্কাইডাইভারের মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটা এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লেক এলসিনোর এলাকায় অবতরণের সময় ভূমি থেকে প্রায় ৪৫ মিটার বা ১৪৮ ফুট উচ্চতায় দুই স্কাইডাইভারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এর ফলে তাঁদের ব্যবহৃত প্যারাস্যুট দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।
দুর্ঘটনার পরপরই দুজনই গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান। তবে এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
স্কাইডাইভ এলসিনোরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, প্রতিষ্ঠানটির নিজস্ব আয়োজনে নারীদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ শিবির চলাকালীন সময়েই এই দুর্ঘটনা ঘটে।
মন্তব্য করুন
