অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশ, প্রতিবেদন দিতে হবে ১৪ ডিসেম্বরের মধ্যে
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা অবিলম্বে বন্ধ ও উচ্ছেদে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এবং দেশের সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন।
বিস্তারিত আসছে…
মন্তব্য করুন
