চার দিনে দেশজুড়ে ৬০ ককটেল বিস্ফোরণ ও ২২ যানবাহনে অগ্নিসংযোগ, গ্রেফতার ৬২
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে গত চার দিনে মোট ৬০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ২২টি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এখন পর্যন্ত মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দফতরের পক্ষ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় ৩৩টি ককটেল বিস্ফোরণ এবং ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেবল এই দিনেই নাশকতার অভিযোগে শুধু রাজধানী থেকেই ৫৯ জনকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়। এই ধারাবাহিক নাশকতার ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় এ পর্যন্ত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সার্বিক বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা গণমাধ্যমকে জানান, এসব নাশকতার ঘটনায় সরাসরি জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
