কুষ্টিয়ায় নারী সংসদ সদস্যের বাড়িতে আগুন: মধ্যরাতে মন্ত্রীদের ফোনেও পাননি ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তবে ওই তিন মন্ত্রীর কাউকেই তিনি ফোনে পাননি।
বৃহস্পতিবার (১২ জাতীয় সংসদে এই তথ্য জানান ডেপুটি স্পিকার। তিনি উল্লেখ করেন, বুধবার রাতে এই দুঃখজনক ঘটনা ঘটার পর রাত ১টা ২০ বা ২৫ মিনিটের দিকে এক সহকর্মীর কাছ থেকে তিনি ফোন পান। এরপরই তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তাকে না পেয়ে আইনমন্ত্রীকে ফোন করেন এবং তাঁকেও না পেয়ে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেও কোনো সাড়া পাননি।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন তা আমাদের সবার ওপরই প্রভাব ফেলে।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার এই বিষয়টি নিয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ডেপুটি স্পিকার জানান যে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন এই ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে, যার মাধ্যমে পরবর্তীতে অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করা হবে।
ডেপুটি স্পিকার আরও যোগ করেন যে, একটি রিপোর্ট ও সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পরবর্তী সময়ে মামলা দায়ের হবে, তদন্ত হবে এবং সেই মামলা নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে, মহান জাতীয় সংসদে যদি কোনো সিদ্ধান্ত গৃহিত হয়ে থাকে, তবে তা যথাযথভাবে উপস্থাপনের পরই কেবল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
