ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য ও খোলামেলা পোশাক: নায়িকাদের উদ্দেশে যা বললেন ইনিয়া

প্রকাশিত: 14 November 2026, 5:41 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

চলচ্চিত্রে ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয় করা নিয়ে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া সম্প্রতি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। তার মতে, সিনেমায় এ ধরনের কাজ এখন অনেক তারকা নিয়মিতই করলেও, কেউ কেউ আবার এ বিষয়গুলো নিয়ে অস্বস্তি প্রকাশ করে থাকেন।

দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর স্পষ্ট কথা হলো, সিনেমায় কাজ করার সময় কোনো অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো একেবারেই সম্ভব নয়।

সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়া বলেন, ‘সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয় যদি অস্বস্তির হয় সেটা যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব।’

তিনি আরও যোগ করেন, ‘অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি থাকলে শুরুতেই তা জানানো উচিত। একইভাবে খোলামেলা পোশাক পরতে না চাইলে সেটিও নির্মাতাদের স্পষ্ট করে বলতে হবে।’

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘সিনেমাজগতে কেউ আমাদের কোনো কিছু করতে বাধ্য করে না। আমাদের (নায়িকা) সম্মতি ছাড়া কেউ কিছু করাতে পারে না। কোনো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সেটা জানানো উচিত। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন।’

ইনিয়া আরও মনে করেন, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই নিজের সীমারেখা আগে থেকেই পরিষ্কার করা জরুরি।

ওই সাক্ষাৎকারে নিজের বাবার দেওয়া একটি পরামর্শের কথাও গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন ইনিয়া। ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে তার বাবা সবসময় ঘরের উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে বলতেন।

ইনিয়া জানান, তার বাবা সব সময় বলতেন, নিজের ঘর একটি ব্যক্তিগত জায়গা। কেউ সেখানে ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাকেই।

এদিকে, গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’। আলোচিত এই ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইনিয়াও।

মন্তব্য করুন