শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিভ্রাট: বানরকে দায়ী করলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কায় গত রবিবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় এক বানরকে দায়ী করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী কুমারা জয়কোদি। তার দাবি, কলম্বোর দক্ষিণে একটি সাব-স্টেশনে বানরের অনুপ্রবেশের কারণে এই বিভ্রাটের সৃষ্টি হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশজুড়ে ব্ল্যাকআউট শুরু হয়, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এই কারণে অনেকেই জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে বাধ্য হন।

জ্বালানি মন্ত্রী কুমারা জয়কোদি বলেন, “একটি বানর গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসে সিস্টেমে ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে।” তবে তার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শ্রীলঙ্কানরা ব্যাপক সমালোচনা শুরু করেছেন।

বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হচ্ছে। এর মধ্যে চিকিৎসা অবকাঠামো এবং পানি বিশুদ্ধকরণ প্লান্টকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।