ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নিজের স্বপ্নের বাড়ি তৈরির জমি ছেড়ে মসজিদ বানালেন ফুটবলার সামাত্তা

প্রকাশিত: 18 November 2026, 10:36 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ফুটবল মাঠে গোল করে সমর্থকদের আনন্দ দেওয়ার পাশাপাশি মানবিক এক নজির স্থাপন করেছেন তানজানিয়ার তারকা ফুটবলার এমবোয়ানা সামাত্তা। নিজের জন্য বিলাসবহুল বাড়ি নির্মাণের পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত সেই জমি তিনি মসজিদ নির্মাণের জন্য দান করে দিয়েছেন। তার এই মহতী উদ্যোগে উপকৃত হচ্ছেন স্থানীয় এলাকার বহু মানুষ।

জানা গেছে, ২০১৬ সালে কঙ্গোর ক্লাব টিপি মাজেম্বেতে খেলার সময় তানজানিয়ার উপকূলীয় অঞ্চলের মকুরাঙ্গা জেলার ভিকিন্দু গ্রামে একটি জমি কিনেছিলেন সামাত্তা। সেখানে নিজের বসবাসের জন্য একটি বিলাসবহুল বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার।

তবে সামাত্তা যখন জানতে পারেন যে, ভিকিন্দু গ্রামের মুসল্লিদের নামাজ পড়ার জন্য অনেক দূরের মসজিদে যেতে হয়, তখন তিনি বাড়ি তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর জমিটি মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করেন এবং পরবর্তীতে দারুস সালামের কিগাম্বোনি এলাকায় আরেকটি জমি কিনে সেখানে বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন।

মসজিদটির নাম রাখা হয়েছে ‘মাসজিদ সামাত্তা’। এটি নির্মাণে পুরো অর্থই ব্যয় করেছেন সামাত্তা। মসজিদটিতে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বলে জানানো হয়েছে।

উদ্বোধনের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাত্তা বলেন, ‘মানুষের জন্য সুন্দর একটি উপাসনালয় তৈরি করতে পেরে আমি আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত আলেমদের ধন্যবাদ জানাই এবং তাদের দায়িত্ব পালনে শুভকামনা জানাই।’

ফুটবলারের বাবা আলী পাজি সামাত্তা বলেন, ‘সামাত্তা বেশি কথা বলে না, কিন্তু কোনো ভেদাভেদ না করে মানুষের জন্য অনেক কিছু করে। একজন অভিভাবক হিসেবে বিষয়টি আমাকে আনন্দিত করে।’

৩৩ বছর বয়সী স্ট্রাইকার এমবোয়ানা সামাত্তা বর্তমানে ফ্রান্সের ক্লাব লা আভরে খেলছেন।

মন্তব্য করুন