ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকোট

প্রকাশিত: 22 November 2026, 1:34 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট জোট সরকার গঠনের আলোচনায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার তার দল এ তথ্য জানিয়েছে।

আইজেনকটের মধ্যপন্থি ইয়াশার পার্টি জানিয়েছে, রবিবার থেকে এই আলোচনা শুরু হবে। দলটির ভাষ্য, এই উদ্যোগের মধ্য দিয়ে ‘সম্ভাব্য সবচেয়ে বিস্তৃত সরকার’ গঠনের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে আগামী মাস পর্যন্ত সময় রয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুর স্থলাভিষিক্ত সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি।

শনিবারের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন নেতানিয়াহুবিরোধী বিস্তৃত শিবিরের মধ্যে জোট গঠন নিয়ে মতভেদ দেখা দিয়েছে। অতি-রক্ষণশীল দল ও আরব সংখ্যাগরিষ্ঠ তালিকার সঙ্গে জোট করা হবে, নাকি নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে- তা নিয়ে বিভক্তি রয়েছে শিবিরটিতে।

এদিকে আইজেনকটের শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার আইজেনকটের নেতৃত্বে ‘জায়নিস্ট ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে এক বিবৃতিতে বেনেট বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ঠেকাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দল কোনো পরিস্থিতিতেই তার বা তার জোটের সঙ্গে যোগ দেবে না’।

অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন বলে দাবি করে আসছেন নেতানিয়াহু। এ ধরনের সরকার গঠনের জন্য তিনি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন