ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রকাশিত: 23 November 2026, 12:55 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ঢাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পথে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর পাসপোর্ট ব্লক করা ছিল।

তেজগাঁও থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির ধারণা, থাইল্যান্ড হয়ে তাঁর চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া।

৬২ বছর বয়সী সুইডেন আসলাম দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন