ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

প্রকাশিত: 23 November 2026, 12:55 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে এক অনুষ্ঠানে শিকাগো সিটির অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস নামফলক উন্মোচন করেন।

উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়া ওয়ে’। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী অংশটির এই সম্মানসূচক নামকরণ করা হয়। বাংলাদেশি-আমেরিকান স্থপতি ফজলুর রহমান খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশেই সড়কটির অবস্থান।

গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাব উত্থাপন করেন গিলবার্ট ভিলেগাস। পরে ১৪ অক্টোবর নগর কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদন দেয়।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, উদ্যোগের সমন্বয়ক শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন