ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, মামলা ৪০
অনলাইন ডেস্ক:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৫০ জন। এ ছাড়া ওয়ারীতে ৭০, তেজগাঁওয়ে ৬৩, মতিঝিলে ৫৭, উত্তরায় ৫৭, লালবাগে ৪৪, রমনায় ৪১, গুলশানে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২টি ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
