চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
এসআরবি জানায়, নগরের অক্সিজেন এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
