ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গাজীপুরে কারખાনায় হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: 24 November 2026, 4:59 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, পোশাক শ্রমিকদের আন্দোলনে উস্কানি এবং বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর পৌর বিএনপি ও শ্রমিক দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর-আনসার সড়কে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। শ্রীপুর পৌর বিএনপি এবং শ্রমিক দলের যৌথ উদ্যোগে দলটির নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

শ্রীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজান মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। মিছিলটি শ্রীপুর-মাওনা সড়কের টেংরা সড়কের মোড়ে দলের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ আহমেদ সিদ্দিকী, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, আফাজ উদ্দিন মন্ডল, শ্রীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দিন সরকার, শ্রীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজান মন্ডল, শ্রমিক নেতা কামাল সরকারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতারা।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় রাতুল অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুন