ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পালিয়ে যাবো না বলা শেখ হাসিনা আর আসবে না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: 24 November 2026, 5:08 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আর আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে। এগুলো নাটক। পালিয়ে যাবো না বলে যে চলে যায়, সে আসি আসি বলেও আর আসবে না। দেশে আসলে জনগণ তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নৈরাজ্যের বিরুদ্ধে এনসিপির মোটরসাইকেল র‍্যালির আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা ফেরত আসুক। ফেরত এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোক আছে, উনাদের জন্য এসব নাটক করে।

তিনি প্রশ্ন রেখে বলেন, আসতে হলে বর্ডার চেক করতে হয়? মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক-ফোকর দিয়ে আসার জন্য রেকি করে। তাদের স্বভাবের মধ্যে স্মাগলিং আছে। দিন শেষে সে আসবে না। এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাবো। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে।

মানিক মিয়া অ্যাভিনিউয় (আড়ং প্রান্ত) থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল প্রমুখ।

মন্তব্য করুন