ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পদত্যাগের দুই ঘণ্টা পরই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা জাকারিয়া

প্রকাশিত: 24 November 2026, 5:08 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার মাত্র দুই ঘণ্টা পরই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি দলের সব দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে দুপুর সোয়া ১টার দিকে আরেকটি পোস্টে তিনি জানান, সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসের প্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন।

পদত্যাগের কারণ হিসেবে সুলতান মুহাম্মদ জাকারিয়া দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কথা উল্লেখ করেছিলেন। এছাড়া নোয়াখালীতে দলীয় কর্মসূচি পালনকালে তাকে অপমান ও হেনস্তার শিকার হতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

জাকারিয়া জানান, গত জুলাই মাসে নোয়াখালীতে কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম আহ্বায়কের অনুসারীরা তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও অপদস্থ করেন। এ বিষয়ে তিনি দলের শৃঙ্খলা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পাশাপাশি শীর্ষ নেতৃত্বকেও বারবার অবহিত করেছিলেন। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পাওয়ার উল্টো অভিযুক্তদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এমন পরিস্থিতিতে নোংরা রাজনীতির সঙ্গে আপস না করে সম্মানের সঙ্গে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন।

মন্তব্য করুন