অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে গত সোমবার একটি মাঝারি আকারের বিজনেস বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে পার্কিং করা আরেকটি বিমানের ওপর আছড়ে পড়ে। এতে একজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে জানান, আহতদের মধ্যে একজন বিমানের ভেতর আটকা পড়েছিলেন, যার উদ্ধার কাজ চলছিল। বাকি তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে আরেকটি বিমানের ওপর আছড়ে পড়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডও তদন্ত করছে, কারণ সম্প্রতি আরও কয়েকটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে।
তিনটি বড় দুর্ঘটনার মধ্যে রয়েছে: ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ, যাতে ৬৭ জন নিহত হন, ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত এবং আলাঙ্কাতে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হন।
এটি এমন একটি সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রে বিমানের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে।











