শেখ পরিবারের নামে স্থাপিত বিশ্ববিদ্যালয়সমূহের নাম পরিবর্তনে অধ্যাদেশ

অনলাইন ডেস্ক:

সরকার শেখ পরিবারের নামে থাকা ১৪টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য একটি অধ্যাদেশ প্রণয়ন করেছে। গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি এবং অবস্থান নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা প্রয়োজন। সংসদ ভেঙে দেওয়ার পর, বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, ১৪টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সংশোধিত নামগুলো হলো:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর)
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ)
মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম)
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি)
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা)
এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়)
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ)
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর)
মেহেরপুর বিশ্ববিদ্যালয় (মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর)
নওগাঁ বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ)
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়)
নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ)
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর)
এই পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর পরিচিতি স্পষ্ট এবং বিভ্রান্তি দূর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে গেজেটে জানানো হয়েছে।