ফরিদপুরে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরে একটি বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে মুক্তি রানী দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, বরযাত্রীবাহী বাসটি ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে এটি কোথা থেকে আসছিল, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।