সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক:

সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রোববার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এফএনএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, শনিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাভুক্ত সেন্টমার্টিন বিসিজি স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি ছিল নীলাচল রিসোর্ট সংলগ্ন সি-বিচ এলাকায়, যেখানে জিও ব্যাগের নিচে অভিনব কায়দায় লুকানো একটি কালো ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় উদ্ধার হওয়া মাদকগুলো পরবর্তীতে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্টগার্ড।