অনলাইন ডেস্ক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবারও ঈদ উপলক্ষে তার ভক্তদের জন্য নতুন গান উপহার দিতে চলেছেন। আসন্ন রোজার ঈদে তার নতুন গান ‘ফিরে পাব কি আবার’ প্রকাশিত হবে, যা মুক্তি পাবে এফ এ মিউজিক এর ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর ও সংগীতায়োজন করেছেন স¤্রাট আহমদ। গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে একটি ভালো গানের ভূমিকা অনেক। গানটির কথা, সুর এবং সংগীতায়োজন আমার খুব ভালো লেগেছে। স¤্রাট অত্যন্ত মেধাবী সংগীত পরিচালক, তিনি গানটিতে অসাধারণ কাজ করেছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।”
এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার গানটি নিয়ে বলেন, “কথার সঙ্গে সুরের সঠিক মেলবন্ধন না হলে গানের আবেদন কমে যায়। স¤্রাট আহমেদ অত্যন্ত দক্ষ সংগীত পরিচালক, তিনি এই গানটির সুর ও সংগীতায়োজন চমৎকারভাবে করেছেন। আসিফ আকবর বরাবরের মতোই তার অনবদ্য কণ্ঠে গানটিকে নতুন মাত্রা দিয়েছেন। আমরা দর্শকদের জন্য একটি সুন্দর মিউজিক ভিডিওর মাধ্যমে গানটি উপস্থাপন করবো।”
গানটির সংগীত পরিচালক স¤্রাট আহমদ বলেন, “আসিফ ভাইয়ের মতো একজন কিংবদন্তি শিল্পী যখন গান করেন, তখন সেটি আরও বিশেষ যত্নের দাবি রাখে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আশা করছি, শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”
চলতি বছর শুরুতেই আসিফ আকবর দুটি গান প্রকাশ করেছেন, ‘মন জানে’ এবং ‘আয় ফিরে আয়’। দুটি গানই শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। “আয় ফিরে আয়” গানের ভিডিওতে আসিফ ব্যান্ড সেটআপ নিয়ে গান গেয়েছেন, যেখানে রক ও মেটালের ফিউশন ব্যবহার করা হয়েছে। গানটির কথা লিখেছেন জয় চক্রবর্তী এবং সংগীত পরিচালনা করেছেন রাজিব মোনা। অন্যদিকে, ‘মন জানে’ গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন এর ইউটিউব চ্যানেলে, যার কথা লিখেছেন ¯েœহাশীষ ঘোষ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
এবারের ঈদে আসিফ আকবর তার ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হতে চলেছেন, যা তার অনুরাগীদের জন্য এক দারুণ খবর।










