৬৫৩১ শিক্ষক নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত এর খবর শুনে উল্লার করে এবং বিজয় চিহ্ন “ভি” সাইন দেখায় শিক্ষকরা। ছটি সোমবার প্রেস ক্লাবের সামনে থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ওই ৬৫৩১ শিক্ষক নিয়োগে আর কোনো বাধা রইল না।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এ আদেশ দেওয়া হয়। আপিল বিভাগের এই বেঞ্চে ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামসহ অন্যান্য বিচারপতিরা।

শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে এই রায় দেওয়া হয়। এর আগে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফলাফল বাতিল করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন জানায় শিক্ষা অধিদপ্তর। আজ সেই লিভ টু আপিলের শুনানি করা হয়, এবং আপিল বিভাগ এই সিদ্ধান্তের পক্ষে আদেশ প্রদান করে।