অনলাইন ডেস্ক :
টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী বর্তমানে সিঙ্গেল জীবন উপভোগ করছেন। ক্যারিয়ারকেই প্রাধান্য দিতে চাওয়া এই অভিনেত্রী আপাতত বিয়ে বা নতুন সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে একজন ‘বিশেষ আপন’ ছাড়া তার দিনই কাটে না— আর তিনি হলেন মিমির সহকারী বুল্টি।
বুল্টির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন মিমি। পোস্টে তিনি লেখেন, “ভাগ্যিস তুই ছিলি। তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না বলেই মনে হয়। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু—আমার জীবনের সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।”
অভিনেত্রীর সহকারীর প্রতি এমন হৃদয়ছোঁয়া ভালোবাসা ও টিম-বন্ডিংয়ের প্রকাশ নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের। বুল্টিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুসারীরা, পাশাপাশি মিমি-বুল্টির মধুর সম্পর্কও প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে।











