নিজস্ব প্রতিবেদক:
চাকরি থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছয় কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে পলায়নের অভিযোগ রয়েছে। তাদের বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তার সাবেক অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এটিইউয়ের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেক কর্মকর্তার বরখাস্তের আদেশ জারি করেছে। এসব আদেশে তাদের বিরুদ্ধে চাকরি থেকে পলায়নের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশ জারির সঙ্গে সঙ্গেই ছয় কর্মকর্তার বরখাস্ত কার্যকর হয়েছে।











