ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর

প্রকাশিত: 19 March 2025, 1:15 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের সাজা বাতিল করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বাবরের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। জানা যায়, ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে ৩ জুন রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।

ওই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। তবে একই বছরের মধ্যে তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকার পর অবশেষে হাইকোর্ট এই রুল নিষ্পত্তি করে তাকে খালাসের রায় দেন।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর লুৎফুজ্জামান বাবর প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন। এর মধ্যে বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। পরে সেসব মামলা থেকে জামিন ও খালাস পাওয়ার পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন বিএনপির এই নেতা।

মন্তব্য করুন