নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শাহে আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, ৬ এপ্রিল হঠাৎ এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন মুরাদ। বায়তুল মোকাররম মসজিদ থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত এই মিছিল করে আওয়ামী লীগ, যার মূল নেতৃত্বে ছিলেন শাহে আলম মুরাদ।










