আমার এখনও ডিভোর্স হয়নি: শ্রীলেখা

অনলাইন ডেস্ক:

এক দশক আগে বিবাহবিচ্ছেদ হলেও, টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর সম্পর্ক শ্বশুরবাড়ির সঙ্গে আজও অটুট। স্বামী প্রাক্তন হতে পারে, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে তার বন্ধুত্ব এবং সম্পর্ক বহাল রয়েছে। ২০১৪ সালে তার স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটে। তবে শ্রীলেখা সবসময় বলে আসেন, শিলাদিত্যর সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই রয়ে গেছে।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলেখা তার প্রাক্তন স্বামীর পিসির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি একটি মন-মুগ্ধকর ক্যাপশনও লেখেন। ক্যাপশনটি ছিল, “আমার পিসি শাশুড়ি। না উনি আমার এক্স নন, ওনার সঙ্গে ডিভোর্স হয়নি।” ছবিতে শ্রীলেখার একমাত্র মেয়ে মাইয়্যা (ঐশী) সান্যালও ছিল। শ্রীলেখার মেয়ে এই মাসে ১৯ বছরে পা দিয়েছে এবং তার সৌন্দর্যও মায়ের মতো।

শ্রীলেখা ২০০৪ সালে সিনেমাটোগ্রাফার শিলাদিত্য সান্যালকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু সম্পর্কটি বেশিদিন টেকেনি। তাদের বিবাহবিচ্ছেদের কারণ ছিল পরকীয়া বা তৃতীয় ব্যক্তি নয়, বরং ছিল পারস্পরিক বোঝাপড়ার অভাব। তবে, বিয়ে ভাঙলেও কখনও প্রাক্তন স্বামী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেননি শ্রীলেখা। তার মতে, শিলাদিত্য অত্যন্ত হ্যান্ডসাম, এবং সেই কারণেই শ্রীলেখা আর কাউকে মন দিয়ে বিয়ে করেননি। আজও তিনি সিঙ্গেল।