নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।











