অনলাইন ডেস্ক:
গ্রিস বৃহস্পতিবার ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।
গ্রিসের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপি-কে এ তথ্য জানায়।
এএফপির দেখা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী, ৪২০ কোটি ইউরো ব্যয়ের সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হচ্ছে।
অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এই কর্মসূচির আওতায় সি-৩৯০ মিলেনিয়াম পরিবহন বিমান, হেরন মানববিহীন আকাশযান, অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র, ভিকটা স্টেলথ জলযান কেনাও অন্তর্ভুক্ত রয়েছে।











