ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশিত: 20 September 2026, 6:49 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর গলাচিপায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাক চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছেন।

 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বসাক বাজার সংলগ্ন দলুগাজীর মোড়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গলাচিপা উপজেলার কাইয়ুম মিয়া (৫০), পিতা রাজ্জাক প্যাদা; শিল্পী রানী (৪০), পিতা অনিল মিস্ত্রী; তিথি রানী (২৩), পিতা বীরেন মিস্ত্রী এবং মিরাজ (২৩)। নিহত শিল্পী রানী ও তিথি রানী সম্পর্কে মা ও মেয়ে। তারা চারজনই গলাচিপা উপজেলার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পটুয়াখালী শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে গলাচিপা উপজেলার হরিদেবপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তালতলী থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন