কথিত পীর হত্যা: শিবিরের সাবেক জেলা সভাপতিকে প্রধান আসামি করে মামলা

জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ফিলিপ নগরে দরবারে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও দরবার প্রধান আব্দুর রহমান শামিমকে গণ পিটুনি ও কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওই স্থানীয় বাসিন্দা খাজা আহম্মেদকে। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন- খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ, স্থানীয় জামায়াত কর্মী রাজিব দফাদার মিস্ত্রি ও মাদ্রাসার শিক্ষক শিহাব।

 

এছাড়াও অজ্ঞাত আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৩৬/ ১৬২

 

মামলার বাদী ফজলুর রহমান বলেন, পারিবারিক সিদ্ধান্তে প্রথমে মামলা না করার সিদ্ধান্ত নেয়া হলেও নৃশংস এই ঘটনার ন্যায় বিচারের স্বার্থে সোমবার রাতে মামলা দায়ের করেছি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, হামলার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এখন পর্যন্ত ২২ থেকে ২৩ জনকে শনাক্ত করেছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে শৃঙ্খলা বাহিনী একাধিক টিম কাজ করছে।

 

একটি পুরাতন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত

 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও দরবার প্রধান কথিত পীর কালান্দার বাবা জাহাঙ্গীর শামিমকে এলো পাথারী গণ পিটুনি,দিয়ে হত্যা করে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি বজায় রেখেছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত বারবারও আশপাশে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ,বিজিবি, মোতায়েন করা রয়েছে।