ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: এসআরবি

প্রকাশিত: 24 November 2026, 6:18 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে বিভিন্ন ধরনের ঘোষণা ও গুঞ্জন ছড়ানো হলেও দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে এই আশ্বস্ত করা হয়।

সংবাদ সম্মেলনে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আসন্ন ডিসেম্বর ও জানুয়ারি মাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির নানা গুজব ও বক্তব্য ছড়ানো হচ্ছে। তবে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারির নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ অতীতেও দেখেছে এবং এগুলোর নির্দিষ্ট সময় আসবে ও চলেও যাবে, তাই তা নিয়ে চিন্তিত হওয়ার অবকাশ নেই।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে নাশকতার সঙ্গে সম্পৃক্ত অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সাহসী ভূমিকা পালন করতে হবে।

এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান আরও বলেন, শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। তবে একটি মহল এই আন্দোলনের পেছনে থেকে বা একে আড়াল হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যারা ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো অপরাধে জড়িত, তাদের বড় একটি অংশকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন