করোনা রিপোর্ট কেলেঙ্কারির সেই সাহেদ আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম আবারও গ্রেপ্তার হয়েছে।

 

রাজধানীর ইসিবি চত্ত্বর এলাকা থেকে আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, “পল্লবী থানার একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহায়তায় ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।”

 

তবে তিনি দাবি করেন, ওই পরোয়ানার মামলায় এরই মধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন। থানায় আনার পর সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।