ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কানাডায় ভয়াবহ দাবানল, ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও

প্রকাশিত: 4 June 2025, 9:57 pm আপডেট: 5 June 2025, 11:00 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

কানাডার মধ্যাঞ্চলে শুরু হওয়া ভয়াবহ দাবানলের ধোয়ায় পুরো দেশ ছেয়ে গিয়েছে। মাত্র কয়েক দিনে এই দাবানল ছড়িয়ে পড়েছে ৩৭ লাখ একরেরও বেশি বনভূমিতে, যা পরিবেশ ও মানুষের জীবনের ওপর বিরূপ প্রভাব ফেলছে। স্থানীয় গণমাধ্যমের খবর, পরিস্থিতির তীব্রতা এতটাই যে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে।

সেখান থেকে ১৭ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সাসকাচুয়ানে ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়া কানাডার সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পরেছে। লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী মিশিগান, মিনেসোটা ও আশপাশের অন্যান্য রাজ্যের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

এতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা তীব্র শ্বাসকষ্ট ও চোখ জ্বালা সহ নানা শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ সতর্ক করেছে, এই দূষণ দীর্ঘমেয়াদী হলে হৃদরোগসহ শ্বাসতন্ত্রের নানা রোগের ঝুঁকি বাড়তে পারে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এমন ধোঁয়া এবং আগুনের বিস্তার কেবল পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং মানুষের স্বাস্থ্য, বনজ প্রাণী ও প্রতিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। মানুষ নিরাপত্তার জন্য নিজেরা নিরাপদ স্থানে সরে যাচ্ছে, কিন্তু দাবানলের ক্ষয়ক্ষতি মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণের জন্য নানা পদক্ষেপ নিলেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।
তথ্যসূত্র: রয়টাস

মন্তব্য করুন